মন প্রফুল্ল থাকার একমাত্র মাধ্যম খেলাধুলা : স্বপন চেয়ারম্যান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মন প্রফুল্ল থাকার একমাত্র মাধ্যম খেলাধুলা : স্বপন চেয়ারম্যান
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

মন প্রফুল্ল থাকার একমাত্র মাধ্যম খেলাধুলা : স্বপন চেয়ারম্যান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
মন প্রফুল্ল থাকার একমাত্র মাধ্যম খেলাধুলা : স্বপন চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা একধাপ এগিয়ে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে অবিরাম। বঙ্গবন্ধুর কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশী-বিদেশী অপশক্তি বাংলাদেশের অগ্রগতি দমিয়ে দিতে তাকে স্বপরিবারে হত্যা করেছে। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।

মাদক, ইভটিজার, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট পিপিএল-২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার ১৭ ডিসেম্বর রাত ৮টায় ফতুল্লার পোস্ট অফিস রোডের পশু হাসপাতাল মাঠে পোস্ট অফিস রোড এলাকাবাসীর আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দেয়। প্রতিটি অপরাধের নেপথ্যেই মাদক সংশ্লিষ্ট। অতএব আমাদের খেলাধুলার মাধ্যমেই মাদককে চিরতরে বিদায় জানাতে হবে। বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। মন প্রফুল্ল থাকার একমাত্র মাধ্যম খেলাধুলা। শিক্ষিত সমাজে মাদকের কোন স্থান নেই। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী যেই হোক প্রতিরোধ করুন। জনসচেতনতা গড়ে তুলুন। তাহলেই এদেশ হবে সুন্দর।

উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজক ও বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আরমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সহিদুজ্জামান সহিদ, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান অহিদ, মোঃ জুয়েল সরদার, মোঃ জয়নাল সরদার।

মোঃ আরিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মোঃ সোহেল, মোঃ লিটন, মোঃ মিরাজ, মোঃ সহিদ ইসলাম, ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ শাওন, মোঃ সাইদ হোসেন, মোঃ সোহাগ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..