মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাহিন আহমেদ নিলয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় দিন। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলনের আত্মত্যাগ আজও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রেরণা। শ্রমিকের শ্রমের সঠিক মূল্য, নিরাপদ কর্মপরিবেশ ও সময়মতো ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা সকলের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

শাহিন আহমেদ নিলয় জানান, তিনি সবসময় শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শেষে তিনি শ্রমিক-মালিক সৌহার্দ্য বজায় রেখে দেশের শিল্প ও উৎপাদন খাত উন্নয়নের আহ্বান জানান এবং সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..