মাদক কারবারিকে ধরতে এএসআই সাজলেন স্ত্রী, স্বামী কনস্টেবল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদক কারবারিকে ধরতে এএসআই সাজলেন স্ত্রী, স্বামী কনস্টেবল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

মাদক কারবারিকে ধরতে এএসআই সাজলেন স্ত্রী, স্বামী কনস্টেবল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
মাদক কারবারিকে ধরতে এএসআই সাজলেন স্ত্রী, স্বামী কনস্টেবল

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বামী-স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় পরিচালিত এই অভিযান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

গ্রেপ্তারকৃত স্বপন মিয়া (৩৪) সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার বাসিন্দা ও মৃত আরজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক কারবারির সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশি উপস্থিতি টের পেলেই তিনি পালিয়ে যেতেন এবং বিভিন্ন সোর্স থাকায় আগাম খবর পেয়ে প্রতিবারই গ্রেপ্তার এড়াতেন। অবশেষে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিনব কৌশলে তিনি ধরাশায়ী হলেন।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শরাফত আলী। তিনি বোরকা পরে স্ত্রী সাজেন ও এক কনস্টেবলকে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে করে স্বপন মিয়ার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। স্বপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। স্বপন মিয়া দীর্ঘদিন পুলিশের নজর এড়িয়ে চলছিল। তাই অভিযানে বিশেষ কৌশল নেওয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা বুদ্ধি ও পেশাদারিত্বের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..