মুন্সীগঞ্জে অ্যাডভোকেট রুবেলের বাড়ীতে হামলা-ভাংচুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মুন্সীগঞ্জে অ্যাডভোকেট রুবেলের বাড়ীতে হামলা-ভাংচুর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট রুবেলের বাড়ীতে হামলা-ভাংচুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাঠপাড়া এলাকায় অ্যাডভোকেট রুবেল ভূঁইয়ার বাসায় আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রুপ হামলা করে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১ টায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট রুবেল।

তিনি জানান, তার জায়গা সম্পত্তি দখল করার জন্য স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ প্রতিনিয়ত চেষ্টা করে আসছে। শুক্রবার সকালে প্রভাবশালী মো: আলমের নেতৃত্বে আওলাদ হোসেন, মানিক, আলমঙ্গীরসহ ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীঘরে হামলা ভাঙচুর চালিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। গত কয়েক মাস আগেও ওই প্রভাবশালীরা অ্যাডভোকেট রুবেল ভূইয়ার বাসায় গিয়ে হুমকি দিয়া বলে, আমাদের কথামত না চললে তোদের সম্পত্তি লিখে না দিলে, তোর জীবন শেষ করে দেবো।

বর্তমানে অ্যাডভোকেট রুবেল ভূইয়ার পরিবার প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি এ ব্যাপারে খুব দ্রুত আইনের সহায়তা নেবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..