রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র জনতার মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রবিবার বেলা সাড়ে ১১ টায় সড়কের কাঞ্চন সেতুর টোল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

বিক্ষুব্ধরা জানায়, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এ সেতুতে চলাচল রত যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়। কিন্তু সেতু নির্মাণের পর ১৮ বছর পেরিয়ে গেলেও টোল আদায় বন্ধ হচ্ছে না।

বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারণে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীরা।

এছাড়া কাঞ্চন সেতুর যে টোল আদায় করা হয় তা সরকারি কোষাগারে জমা হয় না, টোল বক্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সমস্ত টাকা আত্মসাৎ করে।

তারা টোল প্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে ব্রিজের পশ্চিম পাশে অথবা কালাদী স্থানান্তরের জন্য দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিক্ষোভকারীদের সকল দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..