র‌্যাবের অভিযানে ৯০ কেটি গাঁজা সহ আটক ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
র‌্যাবের অভিযানে ৯০ কেটি গাঁজা সহ আটক ৪
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

র‌্যাবের অভিযানে ৯০ কেটি গাঁজা সহ আটক ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
র‌্যাবের অভিযানে ৯০ কেটি গাঁজা সহ আটক ৪

অভিনব কৌশলে মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ৯০ কেজি গাঁজা ও পিকআপ সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাবের এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ৩:১৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন নতুন কদমতলী সাকিনস্থ নতুন কদমতলী কমিউনিটি ক্লিনিকের সামনে কাঁচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপ গাড়ি মোডিফাই এর মাধ্যমে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহনকালে ৯০ কেজি গাঁজা ও পিকআপ সহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাঞ্ছারামপুরের নতুন কদমতলী এলাকার ফিরোজ মিয়ার ছেলে মোঃ শাহীন (৫০), ভাদুঘড় গ্রামের বকুলের ছেলে মুন্না (২৪), কসবা থানাধীন লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে মোঃ রাসেল (২৪), বাঞ্ছারামপুর থানাধীন সোনারমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাছেদ (৪২)কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১,৪৯০/-টাকা, ২টি মোবাইল ও ২টি সীম উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, আসামী মোঃ শাহীন এর বিরুদ্ধে ২ টি, মুন্নার বিরুদ্ধে ২ টি, মোঃ রাসেল এর বিরুদ্ধে ২ টি এবং মোঃ বাছেদ এর বিরুদ্ধে ২ টি করে মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..