শাহ্ ফতেহ্উল্ল্যাহ কিন্ডারগার্টেনে পিঠা উৎসব অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শাহ্ ফতেহ্উল্ল্যাহ কিন্ডারগার্টেনে পিঠা উৎসব অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

শাহ্ ফতেহ্উল্ল্যাহ কিন্ডারগার্টেনে পিঠা উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
শাহ্ ফতেহ্উল্ল্যাহ কিন্ডারগার্টেনে পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : শাহ্ ফতেহ্উল্ল্যাহ কিন্ডার গার্টেনে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে বিদ্যালয়ের অধ্যক্ষ খলিলুর রহমান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেন, আমরা বাঙ্গালী। আমাদের ঐতিহ্য শীতের সকালে পিঠা পুলির আয়োজন। আজকাল যান্ত্রিক জীবনে আমরা আমাদের গৌরবউজ্জল অতীতের অনেক উৎসব হারিয়ে ফেলেছি। এখানে উপস্থিত শতাধিক শিক্ষার্থী আজ বেশকিছু পিঠার সাথে পরিচিত হলো। আয়োজন দেখে ভাল লাগছে, ভবিষ্যতে আরো বড় আয়োজন করার আহবান রাখছি। আমাদের ঐতিহ্য কৃষ্টির সাথে শিক্ষার্থীদের পরিচিত করার প্রয়াস নেওয়ায় প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই।

পিঠা উৎসবে শিক্ষক শেখ মোঃ খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের সম্পাদক মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জের আলো ২৪ কমের নির্বাহী সম্পাদক আব্দুল আলিম লিটন, আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেটের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম সুজন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পু।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক মোঃ রুবেল, সায়েলা আক্তার, আব্দুল হাই, বুশরা, তাসলিমা, স্মৃতি রানী সহ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক সহ প্রতিষ্ঠানের অন্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..