শাহ্ ফতেহ উল্লাহ্ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শাহ্ ফতেহ উল্লাহ্ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শাহ্ ফতেহ উল্লাহ্ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২০
শাহ্ ফতেহ উল্লাহ্ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহ্ ফতেহ উল্লাহ্ কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ মার্চ বিকাল ৩টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ লিটন বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমি আশা করি, আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ এর সার্বিক পরিচালনায় ও শিক্ষক শেখ মোঃ খোকনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের সম্পাদক মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জের আলো ২৪ কমের নির্বাহী সম্পাদক আব্দুল আলিম লিটন, আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেটের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম সুজন ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য জয়নাল আবেদীন। এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক মোঃ রুবেল, সায়েলা আক্তার, আব্দুল হাই, বুশরা, তাসলিমা, স্মৃতি রানী সহ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক সহ প্রতিষ্ঠানের অন্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..