নিজস্ব সংবাদদাতা : শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক-২০১৯” পেলেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় জাতীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার হলে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক সিরাজুল করিম, বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ চাঁন মিয়া, বাংলাদেশ মানবতাবাদী দলের সাধারণ সম্পাদক ড. সুফি সাগর শামস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদক সহ গণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণকালে অতিথিরা তার কর্মজীবনের সফলতা কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...