সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় নজরুল পদকে ভূষিত হলেন মোখলেসুর রহমান তোতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় নজরুল পদকে ভূষিত হলেন মোখলেসুর রহমান তোতা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় নজরুল পদকে ভূষিত হলেন মোখলেসুর রহমান তোতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় নজরুল পদকে ভূষিত হলেন মোখলেসুর রহমান তোতা

নিজস্ব সংবাদদাতা : সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক-২০১৯” পেলেন টিভি অভিনেতা, সংগঠক ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতা। হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় জাতীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার হলে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক সিরাজুল করিম, বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ চাঁন মিয়া, বাংলাদেশ মানবতাবাদী দলের সাধারণ সম্পাদক ড. সুফি সাগর শামস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদক সহ গণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণকালে অতিথিরা তার কর্মজীবনের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..