সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। সিরাজ মন্ডল গ্রেপ্তারের পর চার দিন পার হয়ে গেলেও এখনও সিদ্ধিরগঞ্জের সর্বত্র তার আলোচনা চলছে। চায়ের দোকান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হোটেল রেস্তোরায় সর্বত্র। যেখানেই মানুষের জটলা সেখানেই সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা।

বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে যারা কখনো রাজনীতি করে নাই তারাও সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা করছেন। সিরাজ মন্ডলের ভালো কাজগুলো আজ তাকে আলোচনার কেন্দ্র বিন্দুতে নিয়ে এসেছে বলে নাসিক ৬নং ওয়ার্ডবাসী জানান। এ ব্যাপারে নাসিক ৬ নং ওয়ার্ডের কয়েকটি মসজিদের ইমাম জানান, সিরাজ মন্ডল দলমত নির্বিশেষে সকলের কাছে ভালো লোক ছিলেন। তিনি কারো ক্ষতি করেছেন এটা আমরা দেখিনি। তবে তিনি সব সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা আমাদের চোখে দেখা। আওয়ামী লীগ আমলে বড় বড় মামলার আসামি হয়েছেন। এখন বিএনপির সময় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন।

তিনি একজন ভালো ও ধর্মপ্রাণ মানুষ। অনেক মসজিদ মাদ্রাসায় তার সেবা ও অবদান রয়েছে। গত রমজান মাসে তিনি নিজ উদ্যোগে প্রতিদিন ২০০ মানুষের ইফতারের ব্যবস্থা করেছেন। তার হাতের ছোঁয়ায় আজ এসও ঈঁদগা ও কবরস্থান নারায়ণগঞ্জ এর মধ্যে স্মরণীয় করে রেখেছে। নাসিক ৬নং ওয়ার্ডের কয়েকজন প্রবীণ লোক বলেন, সিরাজ মন্ডল সকলের কাছে ভালো মানুষ। শুধু কিছু আওয়ামী লীগ নেতার কাছে তিনি প্রতিদ্বন্দ্বী হয়ে আজ বিভিন্ন মামলার আসামি। তার দ্বারা কোন মানুষের ক্ষতি হয়নি। বিএনপি নেতারাও প্রকাশ্যে বলছে যে, সিরাজ মন্ডলকে দিয়ে তাদের কোনো ক্ষতি নয় বরং অনেক উপকার হয়েছে। দান-সদকায় তিনি সকলের কাছে প্রিয়। তাকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করা অন্যায় হয়েছে। তিনি এই সকল ঘটনার সাথে কখনও জড়িত ছিলেন না। বরং তিনি বৈষম্য আন্দোলনের পক্ষে ছাত্র জনতার সমর্থনে ছিলেন। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তে সিরাজ মন্ডল এর মুক্তির দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..