সেলিম ওসমানের চাহিদাপত্রে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পেল অ্যাম্বুলেন্স
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সেলিম ওসমানের চাহিদাপত্রে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পেল অ্যাম্বুলেন্স
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

সেলিম ওসমানের চাহিদাপত্রে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পেল অ্যাম্বুলেন্স

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
সেলিম ওসমানের চাহিদাপত্রে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পেল অ্যাম্বুলেন্স

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার নিশ্চিত ও মানোন্নয়নের জন্য ৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন করে তিনটি অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের চাহিদাপত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে উক্ত তিনটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার ১৫ জানুয়ারী দুপুর ১টায় ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উক্ত অ্যাম্বুলেন্স গুলোর চাবি হস্তান্তর করেন। এ সময় মন্ত্রী বরাদ্দ দেওয়া উক্ত অ্যাম্বুলেন্স গুলো ব্যবহার ও রক্ষনাবেক্ষনের জন্য স্ব-স্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন।

অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়া স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মন্ত্রনালয় কর্তৃক নিজ নির্বাচনী এলাকার তিনি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে তিনটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান লিখিত ভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য মন্ত্রনালয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংসদ সদস্য সেলিম ওসমান পক্ষে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ত্বত্তাবধাকায় ডা: আবু জাহের এর নেতৃত্বে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা: আসাদুজ্জান এবং বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল কাদের উক্ত অ্যাম্বুলেন্স গুলোর চাবি গ্রহন করেন।

প্রসঙ্গত, খানপুর হাসপাতালটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে সরকারী ভাবে খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরনের কাজ চলমান রয়েছে। সেই লক্ষ্যে ১৫০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, সরকারী ভাবে উন্নয়ন শুরুর আগে হাসপাতালটি অত্যন্ত বেহাল দশায় পরিণত হয়ে ছিল। সেই সময় তিনি খানপুর ৩০০ শয্যা হাসপাতালের উন্নয়নে নিজস্ব ও ব্যবসায়ীদের সহযোগীতায় হাসপাতালে ১৪০টি বৈদ্যুতিক পাখা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থায় ১টি ডিপটিউওয়েল, সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থায় সরকারী জেনারেটর সংস্কার, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ৬৩টি সিসি টিভি ক্যামেরা স্থাপন, ২টি নতুন অ্যাম্বুলেন্স, হাসপাতালের সম্মেলন কক্ষ আধুনিকায়ন, ডাক্তারদের ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন, সরকারী বিকল ২টি অ্যাম্বুলেন্স সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করা হয়। যার আনুমানিক ব্যয় হয়েছিল ৩ কোটি টাকা। এছাড়াও ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতালে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে ৪ লাখ টাকা ব্যয়ে পূর্বের সরকারী ডিপটিউবওয়েল মেরামত এবং নতুন করে আরো ২টি ডিপটিউবওয়েল স্থাপন করে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..