সোনারগাঁও ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁও ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

সোনারগাঁও ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
সোনারগাঁও ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে মেহেদী হাসান নামে এক বালু ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত হাসান রাশেদ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার মিলন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে হাসান রাশেদ ও তার সহযোগী মোস্তাফিজুর রহমান কাজল, সজিব, জামাল, সুমন, সানিসহ অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মুজিবুরের ছেলে বালু ব্যবসায়ী মেহেদী হাসানের বাড়িতে গিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় মেহেদী হাসান চাঁদা দিতে অস্বীকার করলে হাসান রাশেদ ও তার সহযোগীরা তাকে মারধর করেন।

তখন মেহেদীর চিৎকার শুনে তার চাচি সুমি আক্তার, ফুফু শিল্পী আক্তার, চাচা মহসিন মিয়া ও চাচাতো ভাই তাবারক হোসেন এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করেন আসামিরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..