সোনারগাঁয়ে বোমা ফাটিয়ে ঘরে আগুনে দেয়ার ঘটনায় গ্রেফতার ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে বোমা ফাটিয়ে ঘরে আগুনে দেয়ার ঘটনায় গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সোনারগাঁয়ে বোমা ফাটিয়ে ঘরে আগুনে দেয়ার ঘটনায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
সোনারগাঁয়ে বোমা ফাটিয়ে ঘরে আগুনে দেয়ার ঘটনায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের কাগজ : সোনারগাঁ উপজেলার লেদামদী গ্রামে বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় বুধবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো জাফর মিয়া, জুলহাস মিয়া ও রাসেল মিয়া। এরা সকলেই মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার সনমান্দী ইউনিয়ণের টেমদী গ্রামের এছাহাক মিয়ার বিরুদ্বে হত্যা মামলা দায়ের করায় গত মঙ্গলবার সকালে এছহাক মিয়া, তার ভাই হারুন মিয়া, জাকির হোসেন, মাসুম মিয়া, কবির হোসেন, মোমেন মিয়া, আবু হোসেন, হানিফ মিয়া, মিলন মিয়া, জাফর মিয়া, জুলহাস মিয়া, রাসেল মিয়া, আলমগীর মিয়া, মজিবুর রহমান, রমজান হোসেন, আনন্দ বাজার এলাকার ভাড়াটে সন্ত্রাসী ইলিয়াস মিয়া, আমজাদ হোসেন, মুছাচর এলাকার গিয়াস উদ্দিন ও আমিজ উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী বাহিনী রামদা, টেটা, বল্লম, চাইনীজ কুড়াল, হকিস্টিক সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ও কয়েকটি বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে লেদামদী গ্রামের ব্যবসায়ী শফিউল্লার বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

আগুনে ধান, চাল, নগদ টাকা, স্বর্ণলংকার ও অনন্য মালামাল সহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন হয়। এ বিষয়ে তাহসিন মিয়া বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

ওই রাতে অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত আসামী জাফর মিয়া জুলহাস মিয়া ও রাসেল মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজহারভুক্ত তিনজন আসামীকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন, অগ্নিকান্ডের মূল হোতা এসহাক মিয়া সহ বাকী আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..