সোনারগাঁয়ে ৩ ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে ৩ ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

সোনারগাঁয়ে ৩ ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
সোনারগাঁয়ে ৩ ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর কালিয়া ভিটা গ্রামে তুচ্ছ ঘটনায় একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ ঘটনায় আহতদের বড় ভাই রোস্তম আলী বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর কালিয়া ভিটা গ্রামের ফেদু মিয়ার ছেলে আজিজুল ইসলামের জামদানি কারখানায় সুমন নামের এক করিগর দীর্ঘদিন ধরে কাজ করে। ১২ বছর বয়সী সুমন তার কাজে ভুল করার কারনে মঙ্গলবার সকালে আজিজুল ইসলাম তাকে চর থাপ্পর মারে। চড় থাপ্পরের ঘটনায় সুমন আজিজুল ইসলামের প্রতিবেশী এনামুল হকের ছেলে সামিরের কাছে বিচার দেয় সুমন।

এ ঘটনায় আজিজুল ইসলামকে সমির, তার সহযোগী মোবারক হোসেনের ছেলে শাহিন, আলিমউল্লাহ’র ছেলে আকিব, জমির আলীর ছেলে কাজল এসে সুমনকে মারধরের বিষয়টি জানতে চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সামিরের নেতৃত্বে শাহিন, আকিব ও কাজল দেশীয় অস্ত্রে রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আজিজুলের বাড়িতে এসে হামলা চালায়। হামলায় আজিজুল ইসলাম, সাত্তার মিয়া ও ইউসুফ আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাত্তার মিয়ার অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। আহত আজিজুল ইসলামের ভাতিজা

আব্দুল গাফফার আপন জানান, দীর্ঘদিন ধরে আমার চাচা আজিজুল ইসলামের সাথে প্রতিবেশী সমির আলীর বড় ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের ক্ষিপ্ত হয়ে কারিগর সুমনের বিচার সালিশকে কাজে লাগিয়ে সকালে পরিকল্পিতভাবে হামলা করে। হামলায় আমার তিন চাচা আহত হন। আহত আব্দুস সাত্তারের অবস্থা আশংকাজনক।

অভিযুক্ত সমিরের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, অল্প বয়সী কারিগর সুমনকে আজিজুল বিনা কারনে বিভিন্ন সময়ে মারধর করে থাকে। গতকালও আজিজুল তাকে অমানবিকভাবে মারধর করায় আমরা গিয়ে তার কাজে জানতে চাইলে আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, তিনভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..