সোনারগাঁয়ে ৯৯৯-এ ফোন : ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁয়ে ৯৯৯-এ ফোন : ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক

সোনারগাঁয়ে ৯৯৯-এ ফোন : ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
সোনারগাঁয়ে ৯৯৯-এ ফোন : ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯৯৯ ফোন করে শীর্ষ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে মাদক উদ্ধার হলেও পুলিশ বলছে কোন মাদক উদ্ধার হয়নি।

গ্রেফতারকৃতরা হলেন- মাদক ব্যবসায়ী জহিরুল, দুই সহোদর জুয়েল, সোহেল ও পারভেজ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক, নারী নির্যাতন, ইভটিজিং এর একাধিক মামলা রয়েছে। পুলিশ গ্রেফতারকারীদের গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জহিরুলেরসহ ৭/৮ জনের একটি দল পাইকপাড়া গ্রামে মাদক সেবনসহ ইয়াবা বিক্রি করে আসছিল। এ সংবাদে এলাকাবাসী ৯৯৯ ফোন করলে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলমগীরের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ চারজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও গাঁজা উদ্ধার করলেও পুলিশ মাদক উদ্ধার হয়নি বলে জানিয়েছেন। পরে পুলিশ গ্রেফতারকারীদের গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন ।

নাম প্রকাশে অনেচ্ছুক এলাকাবাসী জানান, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুলের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সেবন, ইভটিজিং, জায়গা সম্পত্তি দখলসহ নানা অপকর্ম করে থাকে। তারা সরকার দলের নাম করে স্থানীয় চেয়ারম্যান জহিরুল হকের ছত্রছায়ায় এ অপকর্ম করে থাকে।

এদিকে পুলিশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক, নারী নির্যাতন, ইভটিজিং এর একাধিক মামলা রয়েছে। তারা সবাই এজাহারভুক্ত আসামী।

গ্রেফতারকৃত জহিরুল বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে, জুয়েল ও সোহেল একই গ্রামের ডা. সিরাজুল ইসলামের ছেলে এবং পারভেজ ওই এলাকার ডা. আলমগীরের ছেলে।

সোনারগাঁ থানার ওসি মোঃ মনিরুজ্জামান মনির জানান, ৯৯৯ ফোন পেয়ে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে সে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..