সড়কে যেন যানজট না হয়, সেদিকে খেয়াল রাখবেন : ওসি আসলাম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সড়কে যেন যানজট না হয়, সেদিকে খেয়াল রাখবেন : ওসি আসলাম
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

সড়কে যেন যানজট না হয়, সেদিকে খেয়াল রাখবেন : ওসি আসলাম

ফতুল্লা সংবাদদাতা
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
সড়কে যেন যানজট না হয়, সেদিকে খেয়াল রাখবেন : ওসি আসলাম

ইজিবাইক ও সিএনজির মালিক এবং চালকদের সাথে মতবিনিময় সভা করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমাদের মাননীয় ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আপনাদের ডাকা হয়েছে। যেন এই জেলার আইন শৃঙ্খলা ভালো থাকে।’

একই সাথে চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন তিনি।

সভাপতির বক্তব্যে ওসি আসলাম হোসেন বলেন, ‘আমি এই থানার দায়িত্বে আসার পর সড়কে চাদাবাজি ও নৈরাজ্য বন্ধের লক্ষে কাজ করে যাচ্ছি। এখনও কেউ কেউ পরিবহন চাঁদাবাজির সাথে জড়িত আছে। তাদের সাবধান করে দিচ্ছি, নিজ থেকেই সুধরে যান, নয়তো রক্ষা হবে না।’

তিনি আরো বলেন, ‘পঞ্চবটি মোড়, শিবু মার্কেট কায়েমপুর, পিঠালীপুর, আলীগঞ্জ ও পাগলায় সড়কে চাঁদাবাজি হতো। এসব স্থানের চাঁদাবাজি বন্ধে আমরা অভিযান চালিয়েছি। চাঁদাবাজি করার কোন সুযোগ নেই। আপনারা কেউ চাঁদা দেবেন না।’

আসলাম হোসেন বলেন, পরিবেশ শুধু পুলিশ রক্ষা করবে না। পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনাদেরও। সড়কে যেন যানজট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে নিজেরা লোক রেখে যানজট নিরসর করবেন। এটাকে কেন্দ্র করে আবার নিজেরাই যেন চাঁদাবাজিতে লিপ্ত না হন। মনে রাখবেন থানা পুলিশকে ম্যানেজ করা যাবে না।

এসময় ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাদাৎ, ইন্সপেক্টর (অপারেশন) তরিকুল, ইন্সপেক্টর (আইসিপি) আজগর আলীসহ থানার পুলিশ সদস্য ও গাড়ির মালিক এবং চালকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..