হিরো আলমের নতুন ছবি ‌‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হিরো আলমের নতুন ছবি ‌‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

হিরো আলমের নতুন ছবি ‌‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
হিরো আলমের নতুন ছবি ‌‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’
মোহাম্মদ আরাফাত ও হারুন অর রশীদ, মাঝে নতুন লুকে হিরো আলম। ছবি : সংগৃহীত

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয় ও গানের পাশাপাশি তিনি রাজনীতির মাঠেও সক্রিয়। সবশেষ গত বছর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে তিনি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী। তবে সেই নির্বাচন ছিল ঘটনাবহুল। প্রার্থী হওয়ার কারণে সেসময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা।

হিরো আলম তখন জানিয়েছিলেন, কোনো দুর্বৃত্ত না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনীরা তাঁকে পিটিয়েছে।

সেই আরাফাতকে নিয়েই এবার সিনেমা বানাতে যাচ্ছেন জনপ্রিয় এই ইউটিউবার। শিরোনাম ‘আরাফাতের চার বউ’। এটি নির্মাণ করছেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়েও একটি সিনেমা বানাচ্ছেন তিনি। ‘মাস্তান হারুন’ নামে এটি পরিচালনা করবেন ইভান মল্লিক। দুটি সিনেমারই প্রযোজনায় থাকছেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বললেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব।’

অন্যদিকে, মোহাম্মদ আরাফাতকে নিয়ে তাঁর ভাষ্য, ‘আরাফাত, সে আমার বিপরীতে নির্বাচন করেছে। কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত, তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তিজীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই আরাফাতের চার বউ ছবিটি তৈরি হবে। আশা করি, ছবি দুটির মধ্যদিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে।’

জানা গেছে, ইতিমধ্যে সিনেমা দুটির অভিনয়শিল্পী বাছাই শুরু করেছেন হিরো আলম। শিগগিরই জানাবেন বিস্তারিত।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..