১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবাসীয় হাজী মোঃ মনির হোসেনকে দেখতে চায় স্থানীয় এলাকাবাসী। তাদের দাবী, এই ওয়ার্ডের উন্নয়নে মনির হোসেনের মত একজন সৎ ও মেধাবী সিটি কর্পোরেশন কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। তিনি জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও বিগতদিনগুলোতে গরীব অসহায় মানুষের পাশে থেকে ইতোমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই হাজী মনির হোসেনকে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী বিশ্বাস করেন, বিএনপি নেতা হাজী মনির হোসেন নির্বাচনে অংশ গ্রহন করলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং ওয়ার্ড বাসীর অপূর্ণতা পূর্নতায় রূপ পাবে। কারণ, এলাকাবাসী মনে করেন, হাজী মনির হোসেন সত্যিকারর্থে একজন সৎ যোগ্য এবং সাদা মনের মানুষ। তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহন করলে ওয়ার্ডবাসী অনেক উপকৃত হবে। বিগত দিনে তিনি জনপ্রতিনিধি না হয়েও ওয়ার্ডের জনগণের পাশে থেকে যে সকল কাজ করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

এ বিষয়ে মনির হোসেন বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে বিশ্বাসী একজন সৈনিক হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) ও তার দর্শনের অনুসারী। তাই জনগনের জন্য কিছু করতে পারলে আমার মন থেকে প্রশান্তি অনুভব করি। যে কারনে আমি আমার সাধ্যনুযায়ী আমার ওয়ার্ডের মানুষের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থাকার চেষ্টা করি।

তিনি বলেন, আমি নির্বাচনের জন্য নয় বরং আমার নিজের আত্মতৃপ্তির জন্যই ১৪নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের পাশে থেকে কাজ করি। আমাকে আগামী সিটি নির্বাচনে কাউন্সিলর পদে অংশ গ্রহনের জন্য ওয়ার্ডবাসী অনুরোধ করেছেন বেশ কয়েকবার। আমি সব সময় চেয়েছি, তাদের মনে আশা পূরণ করার জন্য। তাই আমি প্রার্থী হয়ে তাদের মনের এ আশাটিও পূরণ করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ্, বিজয়ী হলে ওয়ার্ডবাসীকে সাথে নিয়েই একটি সুন্দর, বাসযোগ্য, মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড হিসেবে এ ১৪নং ওয়ার্ডটিকে গড়ে তুলবো। আমি এ জন্য সকলের দোয়া ও সহযোগীতা চাই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..