বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর কেওডালায় বাস চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা। শনিবার সকাল সাড়ে ৭ টায় বন্দর কেওঢালা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুরেষ ডাকুয়া (৪০) ও ছেলে লোকেশ ডাকুয়া (৯)। আহত হয়েছেন মা নিপু রায় (৩৫)।

সুরেষের মরদেহ হাসপাতালে নিয়ে আসা কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালে তারা খবর পান কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। এই খবর শুনে তারা সেখানে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছেন। এসময় আহত স্বামী স্ত্রীকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।

আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রাম। গ্রামে টেইলার্সের দোকান রয়েছে তার স্বামী সুরেষের। গত শনিবার গ্রাম থেকে স্বামী সন্তানসহ নারায়ণগঞ্জে “বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে” পূজায় এসেছিলেন সেখান থেকে সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে বন্দর কেওঢালা বাস স্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। আর তাদের পেছনে ব্যাগ হাতে পার হচ্ছিল শিশুটির মা। এসময় একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়।

নিহত সুরেষ ডাকুয়া নারায়ণ চন্দ্র ডাকুয়ার ছেলে ও নিহত শিশুটি সুরেষ ডাকুয়ার ছেলে সে গ্রামের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পলাতক। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির লাশ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..