ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২ জুন, ২০২৪
ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব উপলক্ষ্যে ২ জুন রবিবার কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকালে ঊষা কীর্তণ, বাবার বাল্যভোগ, সকাল সাড়ে ১০টায় গীতা পাঠ মধ্যাহ্নে রাজভোগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গীতা পাঠ আস্বাদন করেন, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক।

বিকাল ৪টায় ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে ‘মানব সেবায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে মন্দির কমিটির সহ-সভাপতি বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাংবাদিক রণজিৎ মোদকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগীত শিল্পী শ্রীমতি অলকা দেবী শিলা। অনুষ্ঠানে আরো আলোচনা করেন কবি ও সাংবাদিক শ্রী দীপক ভৌমিক ও ডা. পরেশ চন্দ্র মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দির কমিটির সহ-সভাপতি জহরলাল সরদার, সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. পরিতোষ দাস ও কোষাধ্যক্ষ অবিনাশ রক্ষিত সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রী অবিনাশ সরকার জানান, আমাদের ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে সুন্দর সুষ্ঠুভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ায় আমরা সকল ভক্তবৃন্দ আনন্দিত। এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা ভবিষ্যতেও আমাদের থাকবে।

এছাড়াও ফতুল্লা ঋষিপাড়া মন্দির, পাগলা পাগলনাথ মন্দির, নয়ামাটি লোকনাথ মন্দির, মাসদাইর শশ্মানের লোকনাথ মন্দির, দেওভোগ লোকনাথ মন্দির সহ আরো বেশকিছু মন্দিরে লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান দিবস অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..