ফতুল্লায় শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফতুল্লায় শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
ফতুল্লায় শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ

ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারছে না ফতুল্লার গরীব, অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সে সময় ‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন কাজী ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর ও কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি বিকাল ৪টায় ফতুল্লা কাজী বাড়ি এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সৈয়দ হাদিস, সবির হোসেন, দোলন চৌধুরী, বাদশা, রফিক, জুয়েল বেপারী, কাজী আরিফ, কাজী শরীফ, সাত্তার সহ কাজী ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..