‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা ফতুল্লা কাজী বাড়ি এলাকায় ৩০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মঈনউদ্দিন।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে কাজী মঈনউদ্দিন বলেন, ‘কাজী ফাউন্ডেশন’ অসহায় মানুষের সহযোগিতায় কাজ করছে। এভাবে প্রতি ঈদেই সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও দেশের যেকোন ক্রান্তিলগ্ন ও দূর্যোগ মোকাবেলায় কাজী ফাউন্ডেশন এগিয়ে আসবে এই প্রত্যাশা করি।
এ সময় উপস্থিত ছিলেন, সবির হোসেন, দোলন চৌধুরী, কাজী আরিফ, কাজী শরীফ, সাত্তার সহ কাজী ফাউন্ডেশনের সদস্যরা ও ফতুল্লা কাজী ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
আপনার মন্তব্য প্রদান করুন...