র‌্যাবের উপর হামলা করে শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ৬ সহযোগী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
র‌্যাবের উপর হামলা করে শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ৬ সহযোগী গ্রেপ্তার
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

র‌্যাবের উপর হামলা করে শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
র‌্যাবের উপর হামলা করে শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ৬ সহযোগী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ছয়জন ঘনিষ্ঠ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর মহানগর থানাধীন চান্দুরা বড়বাড়ি এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন— সজীব (১৯), হাফিজ শেখ (২৩), কল্পনা বেগম (২৯), আমিনুল ইসলাম (৩৪), আকবর (২০) ও শামীম মিয়া (২৬)। এরা সকলেই সিদ্ধিরগঞ্জের আটি ও হাউজিং ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা এবং সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫টি স্মার্টফোন, কয়েকটি বাটন ফোন, একটি খেলনা পিস্তল, দুটি ড্রাইভিং লাইসেন্স ও চারটি সাবল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছ থেকে সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১র কাছে অধিযাচন পত্র পাঠায়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালালে সে ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

তারা ইটপাটকেল নিক্ষেপ করে র‌্যাবের কয়েকজন সদস্যকে গুরুতর আহত করে। আহত সদস্যদের পরবর্তীতে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..