নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি

নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। দল পুনর্গঠন ও তৃণমূল কর্মীদের সংগঠিত করতে তিনি সম্প্রতি বিভিন্ন এলাকায় ধারাবাহিক বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার পাগলা, দাপা, তক্কার মাঠ, মাসদাইরসহ বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে শাহ আলমের নেতৃত্বে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় বিএনপির ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। সভাগুলোতে আগামী নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

এক সভায় শাহ আলম বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা জনগণের পাশে থেকে কাজ করছি।” তিনি আরও বলেন, “ফতুল্লার মানুষ পরিবর্তন চায়, তাই আমরা তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো নিয়ে সরাসরি মাঠে কাজ করছি।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, শাহ আলমের মাঠে সক্রিয় উপস্থিতিতে তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ফতুল্লা থানা বিএনপির কয়েকজন নেতা বলেন, “দল এখন আগের চেয়ে সংগঠিত। শাহ আলম ভাই মাঠে নামলে কর্মীদের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারায়ণগঞ্জ-৪ আসন রাজনৈতিকভাবে সব সময় গুরুত্বপূর্ণ। এ আসনে বিএনপি যদি সংগঠিতভাবে প্রচার চালাতে পারে, তবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বেশ ঘনিষ্ঠ। শাহ আলমের আগাম মাঠ প্রস্তুতিকে অনেকেই বিএনপির ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

দলের কেন্দ্রীয় পর্যায় থেকেও বলা হয়েছে, ফতুল্লা আসনে এখনই প্রস্তুতি নেওয়ার কারণ হচ্ছে তৃণমূলের সংগঠন শক্ত করা এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে- আসন্ন নির্বাচনে শাহ আলমসহ বিএনপির আরও কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। তবে দলীয় সূত্র বলছে, যে প্রার্থী জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবেন, তার পক্ষেই কেন্দ্রীয় সিদ্ধান্ত যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..