খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান ভোট পাবে: রিয়াদ চৌধুরী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান ভোট পাবে: রিয়াদ চৌধুরী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান ভোট পাবে: রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, মুফতি মনির হোসেন কাসেমী হচ্ছেন বিএনপি তথা ধানের শীষের প্রার্থী এবং খেজুর গাছ হচ্ছে আজকের ধানের শীষ। দেশ ও দেশের বাইরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে বাঁধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। মরহুমা বেগম খালেদা জিয়া ওনাকে অত্তন্ত ভালোবাসতেন, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী যাকে অত্তন্ত শ্রদ্ধা করেন, উনি হচ্ছেন মুফতি মনির হোসেন কাসেমী।

শুক্রবার (২৩ জানুয়ারী) বাদ আসর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরও বলেন, এবার নতুন আইনি জটিলতার কারনে জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। তাই আপনারা যারা ভোটারদের কাছে ভোট চাইবেন, তারা মা বোনদের বুঝিয়ে বলে দিবেন, ব্যালট পেপারে খেজুর গাছ ছাড়া অন্য কোন মার্কায় ভোট দিবেন না। অনেকে না বুঝে ব্যালট পেপারে ধানের শীষ আর খেজুর গাছ দেখে দুটোতেই ভোট দিয়ে দিতে পারে, আর এমনটা হলে ভোটটা নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে বুঝিয়ে বলতে হবে।

তিনি আরও বলেন, যারা ভোট চাইবেন তারা সবাইকে বুঝিয়ে বলবেন, খেজুর গাছে ভোট দিলে ধানের শীষে ভোট পরবে। খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান ভোট পাবে।

ফতুল্লা থানা বিএনপির সদস্য তুষার আহমেদ মিঠুর সভাপাতিত্বে আরও উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী সহ ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..