প্রশাসন ও সরকার নিরপেক্ষ থাকলে আমি জয়ী হবো : শাহ আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রশাসন ও সরকার নিরপেক্ষ থাকলে আমি জয়ী হবো : শাহ আলম
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

প্রশাসন ও সরকার নিরপেক্ষ থাকলে আমি জয়ী হবো : শাহ আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
প্রশাসন ও সরকার নিরপেক্ষ থাকলে আমি জয়ী হবো : শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে মাসদাইর কবরস্থান এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে পুলিশ লাইনের আফাজনগর এলাকায় গিয়ে গণসংযোগটি শেষ হয়।

এসময় ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ শাহ আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দল-মত নির্বিশেষে আমি খন্দকার শাহ আলম জনগণের প্রার্থী। প্রশাসন ও সরকার যদি নিরপেক্ষ থাকে এবং জনজন যদি যার ভোট সে দিতে পারে, তাহলে আমি শতভাগ আশাবাদী যে আমি জয়ী হবো।

তিনি আরও বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে দুর্বিষহ জীবন-যাপন করছে। এটার সমাধানই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৭ বছর এই এলাকার মানুষের এমন দুর্বিষহ জীবন থেকে যদি মুক্তি দিতে পারি, তাহলে এটা হবে আমার সবচেয়ে বড় সাফল্য। আমি চেষ্টা করবো সকল জনগণকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..