নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম

‎আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ফতুল্লার একাধিক এলাকায় গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে ফতুল্লার বটতলা থেকে গণসংযোগটি শুরু হয়।

‎পরে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সস্তাপুর, কোতালেরবাগ ও ইসদাইরের বাসিন্দাদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন মোহাম্মদ শাহ আলম।

‎গণসংযোগে জনগণের উদ্দেশ্যে মোহাম্মদ শাহ আলম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা হরিণ প্রতিকে একটি ভোট দিবেন। আমি এমপি হলে আপনাদের দীর্ঘদিনের অভিশপ্ত এ জলাবদ্ধতা থেকে মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করবো। এটা আমার এলাকা, আমি এই এলাকার সন্তান, তাই এই এলাকায় কি কি সমস্যা তা আমার জানা আছে। আপনারা সহযোগিতা করলে সকল সমস্যার সমাধান সম্ভব।

‎তিনি আরও বলেন, কোন উস্কানি, কোন ডর-ভয়; কিছুতেই পরোয়া করবেন না। আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে। এই সরকার কোন দলীয় সরকার নয়। এই সরকারের উদ্দেশ্য একটি নিরপেক্ষ নির্বাচন করা। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি বিশ্বাস করি, এই এলাকার জনগণ হরিণ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..