হোম কোয়ারেন্টাইনে দুই এমপি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হোম কোয়ারেন্টাইনে দুই এমপি
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

হোম কোয়ারেন্টাইনে দুই এমপি

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
হোম কোয়ারেন্টাইনে দুই এমপি
প্রতীকী ছবি

ময়মনসিংহের দুটি আসনের সংসদ সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা হচ্ছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। তারা দুজনই সরকারদলীয় সংসদ সদস্য। কাজিম উদ্দিন আহম্মেদ ধনু শনিবার ভারতের মুম্বাই থেকে ফিরে ঢাকায় অবস্থান করছেন। হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ওমরাহ পালন শেষে ৭ মার্চ দেশে ফিরে নিজ এলাকায় আসেন।

এরপর ১৭ তারিখ পর্যন্ত বিভিন্ন স্থানে তার অবাধ বিচরণ ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। ৩ মার্চ সৌদি আরবে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পরের সপ্তাহেই বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সব মসজিদে জামাতে নামাজে পড়া বন্ধ ঘোষণা করে দেশটি। এমন প্রেক্ষাপটেই দেশে ফেরেন এমপি মাদানী। পরে ১০ দিনের মাথায় যোগ দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে। স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের এসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেন এমপি মাদানী।

এরপর টানা দুই দিন তিনি দুটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন- ‘প্রিয় ত্রিশালবাসী, সরকারের নির্দেশ, করোনাভাইরাসের কারণে যে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, খেলাধুলার সমাবেশ থেকে বিরত থাকুন। ধন্যবাদ।’ অপরটিতে লেখেন, ‘আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। ০৭/০৩/২০২০ তারিখে পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরে আসি। আমি হোম কোয়ারেন্টাইনে আছি। দেশ ও জাতির স্বার্থে বিদেশ থেকে আগত সকল ভাইবোনেরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে আসুন।’

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর দেওয়া দুটি ফেসবুক স্ট্যাটাস বিশ্লেষণ করে দেখা গেছে, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক তার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু সেই হিসাবে তিনি হোম কোয়ারেন্টাইনে থেকেছেন মাত্র ১০ দিন। উল্টো ১০ দিনের মাথায় তিনি নিজেই নিয়ম ভেঙে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং আলোচনা সভায় প্রায় ২০ মিনিট বক্তব্য রাখেন। সেই আলোচনা সভায় বক্তব্যে তিনি বলেন, ‘১৫৫টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ কারণে সরকার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রোগ্রাম অনেক শর্ট করেছে, যাতে বেশি মানুষ জমায়েত না হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সকালে ফুল দিতে আসি। তখন অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছিল। আজ সারা দেশে যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এটা সীমিত আকারে হওয়ার কথা নয়।

সরকারি নির্দেশে এই প্রোগ্রাম সংক্ষিপ্ত। সীমিত আকারে অনুষ্ঠান, তাই আমি কাউকে বলি নাই। উপজেলা চেয়ারম্যান, ইউএনও সাহেব বলছেন, আপনাকে অনুষ্ঠানে থাকতে হবে। আমি একাই এসেছি।’ স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিনি (এমপি মাদানী) এলাকায় আছেন শুনে দাওয়াত দিয়েছিলাম। তবে কবে সৌদি থেকে ফিরেছেন তা জানা ছিল না।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..