রাজবাড়ীর জেলা প্রশাসনের সহযোগীতায় ২৫০ জন কর্মহীন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। এর আগে ২শত জনের মাঝে চাল বিতরণ করা হয়। জেলায় এ সেক্টরে শ্রমিক রয়েছে প্রায় চার হাজারেরও বেশি।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আজাদী ময়দানে শ্রমিকদের মাঝে এ চাল বিতরণ করা হয়। দেড় মাস ধরে করোনা ভাইরাসের কারণে সকল ধরনের যাত্রীবাহী বাস বন্ধ থাকায় এ সেক্টরের শ্রমিকরা কর্মহীন হয়ে পরে। এতে শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে দিনযাপন করা কষ্ট সাধ্য হয়ে পরেছে। এরই ধারাবাহিকতায় সকালে প্রতি ২৫০ জন শ্রমিকের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
জেলা সড়ক পরিবহন শমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, জেলা প্রশাসনের সহযোগীতায় এ পর্যন্ত সড়ক পরিবহন শ্রমিক ইউিনিয়নের সাড়ে চারশত শ্রমিকের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। রাজবাড়ীতে এ সেক্টরে শ্রমিক রয়েছে প্রায় চার হাজারের বেশি এরা বর্তমানে কোন আয় না থাকায় কষ্টে দিনযাপন করছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...