রাজবাড়ীর বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ, কালুখালীর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের গ্রাম্য হাট ও বাজারগুলোতে সরকারী বিধি নিষেধ না মেনে দেদারছে বাজার করছেন সাধারন মানুষ। এমন দৃশ্য দেখা গেছে, গ্রাম অঞ্চলের হাঁট ও বাজার গুলোতে।
বালিয়াকান্দির বহরপুর বড় বাজার, মৃগী বাজার, সদর উপজেলার খানখানাপুর বড় বাজার, বানিবহ বাজার ও জেলা শহরের বড় বাজারগুলোতে মানুষের করোনা ভাইরাস বিস্তারে সরকারী বিধি নিষেধ ও সামাজিক দুরত্ব না মেনে অবাধে ঝুকি নিয়ে কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা গেছে। সোমবার বিকালে ও শনিবার সকালে বিভিন্ন বাজার গুলোতে ঘুরে এমন দৃশ্য চোখে পরে।
বাজারে মানুষের ঢল দেখে বোঝার উপায় নেই করোনা ভাইরাসের এ সময়ে সামাজিক নিরাপত্তা রয়েছে মানুষের মাঝে। উপচেপড়া ভীড়ের মধ্যে মানুষের এরকম গাদাগাদি করে কেনাকাটা করার ফলে করোনা ভাইরাসের সংক্রমন ঝুকিতে পরেছে সাধারন মানুষ। মানুষের মাঝে নেই করোনা ভাইরাসের আতঙ্ক ও ভয়।
তবে এসব গ্রাম্য বাজারগুলোতে প্রশাসনের নজরদারি কমের কারণে অবাধে সাধারন মানুষ বাজারের চলাচল করছে। যদিও প্রশাসনের লোকজন কিছু সময়ের জন্য বাজারে আসে তখন পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও তারপর প্রশাসনের সদস্যরা চলে গেলে ফের মানুষের চলাচল বেড়ে যায়। এতে করোনা বিস্তারের ঝুকি থেকে যায় সবচেয়ে বেশি। সচেতন মহল বাজার গুলো থেকে মানুষের চাপ কমাতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...