ফতুল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

ফতুল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
ফতুল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু

ফতুল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ আহমেদ (২৭) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ২৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় ফতুল্লার জামতলা এমপি গলির সামনে এ দূর্ঘটনা ঘটে।

মৃত সবুজ আহমেদ ময়মনসিংহের কোতায়ালী থানার চর দড়ি কুষ্টিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভোলাইল গেদ্দার বাজারে জুয়েলারী ব্যবসা করতেন ও ফতুল্লার পূর্ব গোপালনগর আমজাদ হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, আমার স্বামী (সবুজ আহমেদ) নারায়ণগঞ্জ কালীরবাজার থেকে নিজের কর্মস্থল ভোলাইল গেদ্দারবাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দিয়েছিল। পরে পুলিশের মাধ্যমে খবর পাওয়া যায় আমার স্বামী (সবুজ আহমেদ) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ফরহাদ বলেন, “নারায়ণগঞ্জ কালীরবাজার থেকে নিজের কর্মস্থল ভোলাইল গেদ্দারবাজারে রওনা দিয়ে আসার সময় জামতলা এমপি গলির সামনে সবুজ নামের এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান।” নিহতের লাশ বিনা ময়না তদন্তের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..