আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ৩
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ৩

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এর চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে চাষাঢ়া গোলচত্বরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়৷

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫৮), নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার সালাউদ্দিন সাবু (৪৮) এবং শহরের মাইজদারের পাকাপোল এলাকার রিকশাচালক সিরাজুল ইসলাম (৫০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বিসিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি নির্বাপণে যাচ্ছিল। গাড়িটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়; বাসটি ধাক্কায় দেয় সামনে থাকা একটি প্রাইভেট কার ও কয়েকটি রিকশাকে। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর ও বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী ঘটনাস্থলে মারা যান।

গুরুতর আহত অবস্থায় রিকশাচালক সিরাজুলকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “দুপুর ২টার দিকে সিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, “জানতে পেরেছি, জাহাঙ্গীর হোসেন গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করেন৷ এ কারণে তিনি গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..