কথাসাহিত্যিক আহমেদ রউফের যমজ দুই কন্যার এসএসসিতে সাফল্য
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কথাসাহিত্যিক আহমেদ রউফের যমজ দুই কন্যার এসএসসিতে সাফল্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি

কথাসাহিত্যিক আহমেদ রউফের যমজ দুই কন্যার এসএসসিতে সাফল্য

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
কথাসাহিত্যিক আহমেদ রউফের যমজ দুই কন্যার এসএসসিতে সাফল্য

কথাসাহিত্যিক আহমেদ রউফ ও গৃহিণী মিনারা আক্তার মিনুর যমজ কন্যা ফাইজা আহমেদ রিতু ও ফাইয়া আহমেদ মিতু এবারের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। নারায়ণগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে ফাইজা আহমেদ রিতু পেয়েছে জিপিএ-৫ (A+), আর তার যমজ বোন ফাইয়া আহমেদ মিতু পেয়েছে ৪.৭২ জিপিএ।

দুই বোনের এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ফাইজা ও ফাইয়া ভবিষ্যতে চিকিৎসা ও গবেষণা- এই দুই পেশায় নিজেদের যুক্ত করতে চায়।

তাদের মা মিনারা আক্তার মিনু বলেন, “দুই মেয়ের এ সাফল্যে আমি খুবই আনন্দিত। ওদের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া চাই।”

বাবা আহমেদ রউফ বলেন, “আমি কখনোই ওদের পড়াশোনার ওপর চাপ দিইনি। ওদের উৎসাহ দিই জানার ও শেখার প্রতি। চেষ্টাটাই বড় কথা- ফল যেটাই হোক। ভবিষ্যতে ওরা যেন সৎ ও মানবিক মানুষ হয়, এটাই আমার চাওয়া।”

এসএসসি পরীক্ষায় এই যমজ বোনের সফলতা প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও পারিবারিক সহানুভূতিই শিক্ষার্থীর উন্নতির প্রধান হাতিয়ার। সমাজে ইতিবাচক অবদান রাখার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে এই দুই বোন। তাদের জন্য রইল শুভকামনা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..