এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা

এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বুদ্ধা মেম্বার দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এনায়েতনগর ইউনিয়নের গাবতলী এলাকায় তার নিজ বাসভবনে গিয়ে সম্প্রতি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

জানা যায়, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে এই খোঁজখবর নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এবং একই ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস পারভেজ ডেনী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মুকুল, এনায়েতনগর ইউনিয়ন তাতী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাতা, মাসুদসহ আরও কয়েকজন নেতাকর্মী।

নেতৃবৃন্দ অসুস্থ মনির হোসেন বুদ্ধা মেম্বারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..