শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় শাহিনুর আক্তার শিমুর দায়ের করা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করেছেন জাকির আহমেদের পরিবার। অভিযোগে জাকির আহমেদকে কুপিয়ে আহত করা, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হলেও এসব অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই বলে দাবি পরিবারের সদস্যদের।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগে যে ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর সত্যতা যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে জাকির আহমেদের বাবা আলহাজ্ব মো. সাইদুর রহমান, তার মা এবং ঘটনার সময় বাড়িতে কর্মরত গৃহকর্মীর বক্তব্য নেওয়া হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, থানায় দায়ের করা অভিযোগের সঙ্গে ঘটনার বাস্তবতার অসঙ্গতি রয়েছে বলে তারা দাবি করেন।

পরিবারের অভিযোগ, প্রকৃত ঘটনা যথাযথভাবে যাচাই না করেই অভিযোগে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ হওয়ায় জাকির আহমেদের সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তারা।

জাকির আহমেদের পিতা আলহাজ্ব মাওলানা সাইদুর রহমান এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শাহিনুর সাঈদ শিমু জাকিরের বিরুদ্ধে থানার মধ্যে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এর কোন সতত্য নেই।

জাকির আহমেদের মায়ের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন.. জাকির মারামারির ভিতরে ছিলো না, মারামারির পরে আসছে । বিস্তারিত ভিডিও লিংকে দেখুন ।

কাজের লোকের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলে তিনি বলেন, জাকির এর ভিতরে ছিলোই না। যাওয়ার সময় উল্টো হুমকি দিয়ে গেছে তোরে আমি শিক্ষা দিমু আর তোর সাংবাদিকতা আমি দেখাইয়া দিমু।

এদিকে, শাহিনুর সাঈদ শিমুর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ করেছেন জাকির আহমেদ। ফতুল্লা থানায় দেওয়া অভিযোগে শাহিনুর সাঈদ শিমু ও আশিকুর রহমান চৌধুরী অভির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন তিনি।

জাকির আহমেদের দাবি, আশিকুর রহমান চৌধুরী অভি তার বাড়িতে গিয়ে তাকে হুমকি-ধমকি এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে বলে জানানো হয়েছে।

জাকির আহমেদ আরও অভিযোগ করেন, শাহিনুর সাঈদ শিমু তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন, যার ফলে তার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে একপক্ষীয়ভাবে তথ্য উপস্থাপনের কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

জাকির আহমেদ বলেন, “ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

অভিযোগের তদন্ত অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জাকির আহমদ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..