নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে : রিটার্নিং কর্মকর্তা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে : রিটার্নিং কর্মকর্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে : রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেছেন, কেউ যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে যেই হোক না কেন। আমাদের কাছে সব প্রার্থী ও রাজনৈতিক দল সমান। সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করেই আমরা কাজ করতে চাই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সব প্রার্থীদের নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন প্রার্থীদের নেতাকর্মীকে ভয়ভিতি দেখানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে যারা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি। আপনারা মৌখিকভাবে যে অভিযোগগুলো করেছেন, সেগুলোর ভিত্তিতেই কাজ শুরু হয়েছে।” তবে তিনি প্রার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, এই নির্বাচন এমনভাবে করতে হবে, যাতে আগামী কয়েকটি প্রজন্ম একটি সুন্দর নির্বাচন পায়। গত ১৫ বছরে তিনটি নির্বাচন আমরা ভালোভাবে করতে পারিনি। এবারও যদি ভালো না করতে পারি, তাহলে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয় প্রার্থীরাও এই দায় এড়াতে পারবে না। সুতরাং সুষ্ঠু নির্বাচন করা আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও বন্দর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল আরমিন রাব্বী, নারায়ণগঞ্জ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল মির্জা আরাফাত এবং র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, জামায়াত জোট ও এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ইসমাইল হোসেন কাউছার, জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভূঁইয়া, জাসদের প্রার্থী সুলাইমান দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ শাহ আলম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..