ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন

ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে।

পরে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা ভয়ে ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেয়।

এরপর ফজরের আজানের সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, সিসিটিভি ফুটেজসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, অতি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..