ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন

ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবী করে না পেয়ে এক ওয়েস্টেজ মালামাল ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও তার ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী আমির হামজা বাদী হয়ে মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- ফতুল্লার শিয়াচর লালখা এলাকার বিএনপি নেতা ফারুক মাতবর এবং তার পুত্র রনি, এছাড়াও অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।

লিখিত অভিযোগে জানা যায়, আমির হামজা একজন ওয়েস্টেজ ব্যবসায়ী। তিনি রিয়াগোপ স্টেডিয়াম সংলগ্ন ‘সুপার স্টার’ নামের একটি বাল্ব কারখানা থেকে নিয়মিত ওয়েস্টেজ মালামাল ক্রয় করে আসছিলেন। গত ৩-৪ মাস ধরে অভিযুক্ত রনি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে ‘সুপার স্টার’ বাল্ব কারখানা থেকে ওয়েস্টেজ মালামাল নামানোর সময় ফারুক মাতবর, তার ছেলে রনিসহ ৮-১০ জনের একটি দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে।

এ সময় তার কাছ থেকে নগদ ৯৫ হাজার ৭০০ টাকা এবং আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..