জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে পরিষ্কার পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। এই কাজ প্রতিনিয়ত চলমান থাকবে।

শনিবার (২৭ জুন) সারাদিন ব্যাপী ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফতুল্লার লালপুর এলাকার পানি চলাচল অব্যাহত রাখতে পানি নিষ্কাষন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় খাল, ড্রেন ও নালা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

এ ছাড়ও ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, যেহেতু বৃষ্টি মৌসুম আর এখানে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলে পানি নিষ্কাষনের সুব্যবস্থা হবে। লালপুরের পাম্প দ্বারা সেচের পানি দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে। ফলে বৃষ্টির পানি রাস্তায় জমে থাকার আশংকা থাকবে না। তাই এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..