নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জোটের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণার পর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় ফতুল্লা চৌধুরীবাড়ি এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এবং ইউনিয়নের যুব বিষয়ক সম্পাদক ও ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ ফেরদৌস পারভেজ ডেনীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রার্থীকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, প্রচার সম্পাদক মোঃ শেখ মাসুদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও যুবদল নেতা মোঃ রাশেদ বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন আবু কালাম, গাজী মাসুদ, মুকুল, তাতা, সুমন, শামীম, আলতাব, আকাশ, নুর হোসেন ও আজিম প্রমুখ।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জোটের মনোনীত প্রার্থী হিসেবে মুফতি মনির হোসাইন কাসেমী বিজয়ী হলে ফতুল্লা অঞ্চলসহ পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...