নম পার্কে সেলিম ওসমানসহ বিকেএমইএর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নম পার্কে সেলিম ওসমানসহ বিকেএমইএর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

নম পার্কে সেলিম ওসমানসহ বিকেএমইএর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
নম পার্কে সেলিম ওসমানসহ বিকেএমইএর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ৫ম বারের মতো বিকেএমইএর সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৮টায় নম পার্কে এই সংবর্ধনার আয়োজন করে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিসহ ৯টি ব্যবসায়ী সংগঠন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিকেএমইএর (২০১৯-২০২১) সালের জন্য নির্বাচিত সেলিম ওসমানের নেতৃত্বে কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক এমপি হোসনে আরা বাবলী, এফবিসি-আইসিসির পরিচালক প্রবীর কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বিকেএমইএর পরিচালক আবু সিদ্দিক, বিকেএমইএর সহ সভাপতি গওহর সিরাজ জামিল, সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি অমল পোদ্দার প্রমুখ।

সেলিম ওসমান বলেন, আমার চ্যালেঞ্জ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসা। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনাদের ভালবাসা। কোন অপ্রাপ্তকে চাকুরী দেয়া হলে ১ হাজার ডলার জরিমানা করা হবে। খানপুর হাসপাতালের ৫শ’ শয্যা হাসপাতালের টেন্ডার একজন ক্যাসিনোর হাতে চলে গেছে।

মেয়রের উদ্দেশ্যে বলেন, ৩ হাজার টাকার লাইসেন্স ৭/৮ টাকা হয়ে গেছে যেন মগের মুল্লুুক। বাড়ির মালিক কর দেয়না বলে আমার ব্যবসায়ীদের লাইসেন্স দেয়না। বাস, ট্রাক রাখতে দেয়না মেয়র পুলিশ। আমরা যাবো কোথায়। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে তবে সময়ের প্রয়োজন। ব্যবসা করা সুন্নত। ব্যবসায়ীদের বাধা দিবেন না। যতটুকু উন্নয়ন করা প্রয়োজন ছিল হয়নি। হোসিয়ারী হতে নীট পর্যায়ে পরিণত করেছি। চীনকে পিছনে ফেলে দিয়েছি। মানুষের কাছে এতটাকা ৬শ’ টাকা দিয়ে দেশী মুরগী কিনে খায়। পাবলিকের হাতে টাকা ব্যাংকে টাকা নাই। ইয়াবা ধরতে গিয়ে ফ্লোরে দেড় কোটি টাকা পায়। টাকা যাচ্ছে কোথায়। আমি সবদলের লোক নিয়ে মিটিং করেছি। ব্যবসায়ী নেতা হিসেবে আপনাদের সকল ব্যবসায়ীদের সহযোগিতা চাই। একটি সভায় বলেছিলাম বেশী বাড়াবাড়ি কইরেন না সংসদের আসনে ব্যবসায়ীরা বসবে। আল্লাহ আমার কথা শুনেছেন। সংসদে, মন্ত্রী পরিষদে অনেক ব্যবসায়ী আছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..