নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন খন্দকার আনোয়ার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন খন্দকার আনোয়ার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন খন্দকার আনোয়ার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন খন্দকার আনোয়ার

নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা খন্দকার আনোয়ার হোসেন। আজ শুক্রবার (২৬ জুলাই) বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নিকট থেকে তিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেন।

খন্দকার আনোয়ার হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আসন সমঝোতার ভিত্তিতে ৮ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে তাঁর চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে নির্বাচনী মাঠ গোছাতে তিনি ইতোমধ্যে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর খন্দকার আনোয়ার হোসেনের নির্বাচনী এলাকা ফতুল্লাসহ কুতুবপুর, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী, আলীরটেক ও গোগনগর ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে সামনে রেখে তিনি এসব এলাকায় নিয়মিত গণসংযোগ, সাংগঠনিক সভা ও প্রস্তুতির বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, একজন বিশিষ্ট সমাজসেবক ও সৎ জননেতা হিসেবে খন্দকার আনোয়ার হোসেন এলাকার সার্বিক উন্নয়ন এবং দলীয় আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সদস্য হাজী মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম এবং আব্দুল্লাহ আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..