নারায়ণগঞ্জ নিউজের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ নিউজের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ নিউজের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
নারায়ণগঞ্জ নিউজের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন নিউজপোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১০ জুলাই বিকাল ৪টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ আহম্মেদ লিটন বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সমাজের দূর্গতি তুলে ধরেন। সকালের চায়ের টেবিলে পত্রিকা না হলে যেন জমেই না। করোনা পরিস্থিতিতে সাহসের সাথে সাংবাদিকরা সমাজের অনিয়ম-দূর্নীতি তুলে ধরেছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এসময় তিনি অনলাইন নিউজপোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনলাইন নিউজপোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শেখ সেলিম, কার্যকরী সদস্য আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রাকিব চৌধুরী শিশির, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের সহ-সম্পাদক মোঃ আব্দুল খালেক টিপু, নারায়ণগঞ্জের খবর ২৪ ডট কমের সহ-সম্পাদক জাকির হোসেন রবিন, ঢাকা হেডলাইনসের স্টাফ রিপোর্টার খোকন প্রধান, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের বার্তা সম্পাদক সাগর সিদ্দিকী, স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, স্টাফ রিপোর্টার জুয়েল আরমান, ইউনুস মাস্টার, তৌকি, সানী, রাসেল, আরিফ প্রধান, আমির হোসেন মোল্লা, আরিফ হাসান প্রমুখ। এসময় আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..