ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টার দিকে ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং এর পেছনে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম নুর হোসেন। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার বাড়ি ফতুল্লার দাপা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে ছিলো নিহত নুর হোসেন। ট্রেনটি ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং এর পিছন দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইনের পাশে থাকা একটি গাছের ঢালের সাথে নুর হোসেন বাড়ি খেয়ে নীচে পড়ে যায়। এ সময় তার দেহ ট্রেনের চাকায় খন্ড-বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..