ফতুল্লায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ফতুল্লায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এএসআই মোঃ আব্দুল হামিদ খান সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় ফতুল্লা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে অবস্থিত আব্দুল্লাহ নামের এক ব্যক্তির চারতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া সোনিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে এক পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানার খানপুর সরদারপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আক্কাস আলীর ছেলে আল আমিন (৩২), দাপা ইদ্রাকপুর এলাকার শামসুল ওরফে আবু তালেবের মেয়ে ফারজানা আক্তার মীম (২৫) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খায়রুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (২৪)।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..