ফতুল্লায় বাথরুমে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যুবলীগ সভাপতির
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বাথরুমে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যুবলীগ সভাপতির
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

ফতুল্লায় বাথরুমে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যুবলীগ সভাপতির

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ফতুল্লায় বাথরুমে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যুবলীগ সভাপতির

ফতুল্লায় যুবলীগ নেতা বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী মেহেদী হাসান শাহিন (৪০) কে তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুম থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল নেতা-কর্মীরা।

সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকাস্থ একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন কে আটক করা হয় বলে জানা গেছে।

মেহেদী হাসান শাহিন ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। সে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের আবুল মিয়ার পুত্র।

৫ আগস্টের পর যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন আত্নগোপনে চলে যায়। কোরবানী ঈদে সে ফতুল্লা দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠস্থ এলাকায় ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রীর ফ্লাটে আশ্রয় নেয়।

সোমবার রাতে বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রদল নেতা কর্মীরা শাহিন অবস্থানরত ঐ বহুতল ভবনটির চারদিক দিয়ে ঘেরাও করলে বিষয়টি টের পেয়ে সে পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নিয়ে বাইরে থেকে তার স্ত্রীকে দিয়ে বাইরে দিয়ে তালা মেরে দেয়। ছাত্রদল নেতা কর্মীরা তা আচঁ করতে পেরে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভেঙ্গে বাথরুমে লুকিয়ে থাকা শাহিন কে টেনে হিচড়ে বের করে গণপিটুনি দিয়ে পুলিয়ে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান,শাহিন কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন,পারভেজ সহ ফতুল্লা মডেল থানায় একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..