ফতুল্লায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ফতুল্লায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বাদ এশা স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলমের নির্দেশনায় ও ৪নং ওয়ার্ড বিএনপি নেতা কাজী আরিফের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ও দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় উপস্থিত সবাইকে নিয়ে বিএনপির সংগ্রামী ইতিহাস ও ভবিষ্যৎ আন্দোলন নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, “বিএনপি আজো গণমানুষের দল। এই দলই ভবিষ্যতে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”

অনুষ্ঠানটি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক ঐক্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..