ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত নিজাম উদ্দিন দিনাজপুর জেলার খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। তিনি স্ত্রী ও ৫ বছরের কন্যা নাফিসাকে নিয়ে হাজীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। একই ভবনের চতুর্থ তলায় থাকতেন তার শ্বশুর-শাশুড়ি।

নিহতের স্ত্রী মনিরা বেগম (২১) বলেন, তার স্বামী দুই বছর পর সোমবার দিবাগত রাতে সৌদি আরব থেকে ফিরে আসে। তিনি ‘নীট কনসার্ট’ নামে পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার রাত ১১টার দিকে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। মনিরার দাবি, রাত আড়াইটার দিকে গোঙানির শব্দে ঘুম ভেঙে তিনি দেখেন- তার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে নিজাম উদ্দিন জানালায় ঝুলছেন। চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ নিচে নামায়। পরে হাসপাতালে নেওয়ার কথা উঠলেও নিহতের বড় ভাই মইনুদ্দিন ও খালাতো ভাই আশরাফুল নিতে দেননি বলে তিনি জানান।

নিহতের বড় ভাই মইনুদ্দিন বলেন, বুধবার রাত আড়াইটার দিকে খবর পেয়ে গিয়ে তিনি বিছানায় ভাইয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশে খবর দিলে পুলিশ ভোরে এসে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা- তা জানতে নিহতের পরিবার, স্ত্রী ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..