শীতের ঠাণ্ডায় শরীর গরম রাখে যেসব খাবার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শীতের ঠাণ্ডায় শরীর গরম রাখে যেসব খাবার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শীতের ঠাণ্ডায় শরীর গরম রাখে যেসব খাবার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
শীতের ঠাণ্ডায় শরীর গরম রাখে যেসব খাবার

শীত এখনো তেমন জাঁকিয়ে না পড়লেও সন্ধ্যা হতেই ঠান্ডা বাতাসে অনেকেরেই কাপুঁনি ধরে যায়। হালকা একটা সোয়েটার বা জ্যাকেট গায়ে না জড়ালেই নয়! আবার অনেকেই আছেন যাদের বেশি ঠান্ডা লাগে, তারা আবার সারাক্ষণই প্রায় গরম জামাকাপড় পরে থাকছেন।

যাদের বেশি শীত অনুভূত হয় তারা চাইলে পুরো শীতকালে কিছু খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন, যেগুলো শরীর গরম রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন খাবার কেলে প্রচণ্ড শীতেও শরীর থাকবে গরম-

বাদাম-খেজুর-
শীত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। এ সময় সুস্থ থাকতে যে খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো বাদাম ও খেজুর। প্রাকৃতিক উপায়ে শরীর গরম রাখতে সাহায্য করে এগুলো।

মধু-
স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মধু। এই উপাদান জ্বর-সর্দি-কাশি সারাতে দারুণ কাজ করে। ঠিক একইভাবে শীতে শরীর গরম রাখতেও সাহায্য করে মধু।

ঘি-
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘি অনবদ্য ভূমিকা পালন করে। শীতে শরীর গরম রাখতে নিয়মিত সামান্য ঘি পাতে রাখতে পারেন।

আদা-
রান্নার কটি প্রয়োজনীয় উপকরণ হলো আদা। আদায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের জন্য ভালো। বিশেষ করে শীতের সকালে এক কাপ আদা চা সারা দিন আপনাকে সুস্থ রাখবে আবার শরীরও থাকবে গরম।

মুলা-
অনেকেরই অপছন্দের এই সবজি। শীতকালীন এই সবজির উপকারিতা কিন্তু কম নয়। ফাইবারসমৃদ্ধ মুলা শীতে শরীরের তাপমাত্রা অনেকটা বাড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..